ফেসবুকের কর্মী ভাগিয়ে নিচ্ছে টিকটক
খুব কম সময়ে সবচেয়ে বড়
স্টার্টআপ হিসেবে স্থান করে নেওয়া চীনের টিকটক ফেসবুকের কাছাকাছি অফিস
নিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের সিলিকন ভ্যালিতে
সেই অফিসটি নেওয়ার পর তারা ফেসবুকের কর্মী ভাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে
টিকটকের বিরুদ্ধে।
চীনের বাইটড্যান্সের স্টার্টাআপ টিকটক ইতোমধ্যেই নাকি ফেসবুকের বেশ কয়েকজন কর্মীকে তাদের করে নিয়েছে। এর জন্য অবশ্য ফেসবুকের চেয়ে ঢের বেশি বেতন দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। মাধ্যমটি বলছে, টিকটক সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের অফিসের ভবনে নিজেদের অফিস নিয়েছে। সেই অফিস থেকে কয়েক কিলোমিটার দূরেই ফেসবুকের মেনলো পার্কের অফিস।
এক সময়ের মিউজিক্যালি অ্যাপ এখন টিকটক হিসেবে পরিচিত। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্স অ্যাপটিকে কিনে নেবার পর থেকে সেটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে।
বিভিন্ন কথা, গান, সংলাপসহ মজার বিষয়গুলো নিয়ে ছোট আকারে ভিডিও তৈরি করতে পারেন এর ব্যবহারকারীরা। ২০১৭ সালে শুরু হওয়া স্টার্টআপটি ইতোমধ্যে বিশ্বজুড়ে খুবই পরিচিত।
চীনের প্রতিষ্ঠানটি নতুন কিছু কর্মীও নিয়োগ দিয়েছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে দুই ডজনের বেশি ফেসবুকের সাবেক কর্মী কাজ করছেন বলে জানাচ্ছে সিএনবিসি।
ফেসবুকের সাবেক দুজন কর্মী যারা বর্তমানে টিকটকে কাজ করছেন তারা জানিয়েছেন, টিকটক এখন অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। তাদের প্রবৃদ্ধির ধারাও খুবই আশাব্যঞ্জক। ফলে সেখানে কাজের সুযোগ পাওয়াও একটা বড় কথা।
ইতোমধ্যে অবশ্য টিকটকের বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। ফেইসবুকেও গত বছর ল্যাসো নামে একটি অ্যাপ এনেছে টিকটককে টক্কর দিতে। কিন্তু প্লে ও অ্যাপ স্টোর মিলিয়ে যেখানে টিকটকের ডাউনলোড গত বছর থেকে ৫৪ কোটি ছাড়িয়েছে সেখানে মাত্র ৪২ লাখ ডাউনলোড হয়েছে ফেসবুকের ল্যাসো।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফায়ারওয়ার্ক নামে টিকটকের মতোই অ্যাপ বাজারে এনেছে। তারাও টিকটককে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিয়ে আগাচ্ছে।
এর বাইরেও ফেসবুক টিকটককে ঠেকাতে নতুন ভিডিও ক্লিপ ফিচার নিয়ে কাজ করছে। যেগুলো ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও দেবে জাকারবার্গের প্রতিষ্ঠান।

No comments: