আন্তর্জাতিক

[International][btop]

বাংলাদেশ নিউজ

[bangladesh News][grids]

২৩ আগস্ট সিনহা হত্যার মামলার তদন্ত প্রতিবেদন

 পুলিশের গুলিতে অব: মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান বলেছেন, আগামী ২৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এসময় তিনি বলেন, সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এপর্যন্ত ১১ জনের জবানবন্দি রেকর্ড করা হয়।

রবিবার কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে মিজানুর রহমান এসব কথা বলেন। রোববার সকাল ১০টায় গণশুনানি শুরু হয়। এ সময় তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়।

সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির সদস্য ও কক্সবাজার জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলীসহ তদন্ত কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিকে প্রথমে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় আরও ৭ দিন বাড়ানো হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয় অব: মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

-- যুগান্তর

No comments: